ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বরিশালে সবজির দাম বৃদ্ধি, খুচরা বাজারে কেজিতে ২০-৩০ টাকা বেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জানুয়ারী ২০২৬, ১:২৬ বিকাল

Link Copied!

বরিশালে সপ্তাহের ব্যবধানে সবধরনের সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে ৫-১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা গেছে, আর খুচরা বাজারে কেজি প্রতি ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে নগরীর বহুমুখী সিটি মার্কেটসহ অন্যান্য খুচরা বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। শিম (কালো) ৩০ টাকা থেকে ৩৫ টাকা, শিম (সাদা) ৮-১০ টাকা থেকে ১২ টাকা, বাঁধাকপি ১০ টাকা থেকে ১২-১৫ টাকা, ফুলকপি ২৫ টাকা থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ ৭০-৭৫ টাকা থেকে ৯০ টাকা, করলা ৪০ টাকা থেকে ৫০ টাকা, শসা ৪০-৪৫ টাকা থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা থেকে ৩৫-৪০ টাকা, লাউ ২০-২৫ টাকা, কাঁচাকলা হালি ২৫ টাকা, লেবু ১২-১৫ টাকা, বেগুন (কালো) ৩৫ টাকা থেকে ৪০-৪৫ টাকা এবং বেগুন (সাদা) ২৫ টাকা থেকে ৩০-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে দাম আরও বেশি। বাংলাবাজার, পোর্ট রোড ও সাগরদী বাজারে কাঁচামরিচ ১০০-১১০ টাকা, করলা ৬০-৬৫ টাকা, শসা ৭০-৭৫ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, লাউ ৪০ টাকা, কাঁচাকলা হালি ৩০ টাকা, লেবু ১৫-২০ টাকা এবং বেগুন ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শীতকালীন শিম (কালো) ৫০ টাকা, শিম (সাদা) ২০ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা এবং ফুলকপি ৪৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজারে রুই ৩০০-৪৫০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ ১৮০-২২০ টাকা, চিংড়ি ৫৫০-৮৫০ টাকা এবং পাবদা ২৫০-৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

খুচরা সবজি বিক্রেতা তৌহিদুল ইসলাম বলেন, পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দাম বেশি থাকে কারণ লেবার, ভ্যান ভাড়া, বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচ যুক্ত থাকে। পাইকারি বাজারের মালিক মো. আমিন শুভ জানান, সরবরাহ কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে, তবে কয়েকদিনের মধ্যে দাম আবার কমে আসবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত