ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে তিন কোটি টাকা টোল আদায়

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৪, ৩:৩৭ বিকাল

Link Copied!

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গত ৩২ ঘণ্টায় প্রায় ৪২ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৫০ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা। আজ সোমবার (৮ এপ্রিল) দুপুরে সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, শনিবার রাত ১২ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ৪১ হাজার ৮০৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সাত হাজার ৫০৯টি বাস, ট্রাক ৯ হাজার ১৪৩, ছোট ছোট পরিবহন ১০ হাজার ৪১০টি এবং মোটরসাইকেল দুই হাজার ৭১৮টি। এ ছাড়াও রাত ১২ টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোটরসাইকেল, বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন মিলিয়ে ১২ হাজার ২৪টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর বিপরীতে সেতুতে ৩২ ঘণ্টায় টোল আদায় হয়েছে তিন কোটি ৫০ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘পরিবহনের সংখ্যা বৃদ্ধির কারণে সেতুতে টোল আদায় বেড়েছে। ঈদের আগেরদিন পর্যন্ত সেতুতে বাড়তি টোল আদায় হবে।’

এদিকে, ঈদযাত্রায় আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ বেড়েছে। এখন পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ