ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৪, ২:১৭ বিকাল

Link Copied!

বগুড়া জেলায় আজ বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিক নেতা নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল, ২০২৪) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক গোদার পাড়া এলাকার ফাইন মন্ডল, বাসের ম্যানেজার হান্নান মিয়া এবং চেইন মাস্টার আলমগীর হোসেন এদের দুই জনের বাড়ি শহরের নিশিন্দারা এলাকায়। এরা তিনজনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

ঘটনাস্থলে থাকা বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান জানান, নওগাঁ থেকে একটি মোটরকার (ঢাকা মেট্রো ৩৫-০৪৪৫) বগুড়া আসছিল। বিপরীত দিক বগুড়া থেকে নওগাঁ গামী একটি লোকাল বাসের (বগুড়া-জ ১১-০০৪৪) সাথে এরুলিয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটর কারের তিন যাত্রী মারা যায়। বাস ও মোটর কার বগুড়া পুলিশ হেফাজতে পুলিশ লাইনে নেয়া হয়েছে।

তিনি আরো জানান নিহত তিনজনের মরদেহ বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে আছে। অভিযোগ না থাকলে তাদের মৃত দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ