ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

প্রাণিসম্পদ খাতে ভুট্টা–সয়াবিন অন্তর্ভুক্তির আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৫, ৩:০৯ বিকাল

Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পোল্ট্রি খাতে ভুট্টা ও সয়াবিন আমদানির ওপর নির্ভরতা কমাতে হলে এই দুটি ফসলকে কৃষি খাতের সঙ্গে অন্তর্ভুক্ত করে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এটি কেবল খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করবে না, বরং দেশীয় প্রজাতির প্রাণিজ সম্পদ উন্নয়ন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথ সুগম করবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন। র‍্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে শেষ হয়।

র‍্যালির পর ‘প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা আখতার। তিনি বলেন, সরকার অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানির পক্ষে নয়। দেশের ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের টিকিয়ে রাখতে ফিড-সংক্রান্ত সমস্যার সমাধান এবং সমন্বিত উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে গ্রাজুয়েশন একটি রাজনৈতিক সিদ্ধান্ত হলেও সক্ষমতা পুরোপুরি তৈরি না থাকায় ঝুঁকি থাকবে। এরপরও সিদ্ধান্ত নেওয়া হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন, প্রাণিসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ।

সেমিনারে প্রাণিসম্পদ খাতের বর্তমান চ্যালেঞ্জ, নিরাপদ খাদ্য উৎপাদন, মানোন্নয়ন, বাজারব্যবস্থা, গবেষণা-উদ্ভাবন, ক্ষুদ্র খামারির টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল কৃষি-প্রযুক্তি ও প্রাণিসম্পদ খাতে খাদ্য মান নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ, চাহিদা-সরবরাহ ভারসাম্য এবং রফতানি সম্ভাবনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

সেমিনারের পরিচালনা করেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।

উল্লেখ্য, ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রাজধানীসহ সারাদেশে একযোগে উদযাপিত হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স