ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, পদক পেলেন ১৫ জন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৫, ৩:০২ বিকাল

Link Copied!

দেশের প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পদক বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ অনুষ্ঠানের অংশ হিসেবে।

জানা গেছে, পাঁচটি বিভাগে মোট ১৫টি পদক বিতরণ করা হয়েছে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং নগদ অর্থ পেয়েছেন।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানটি আগামী ২ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে চলবে।

চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই ভিডিও বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা