ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

পেঁয়াজের দাম নিয়ে যা বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মার্চ ২০২৪, ৩:৪৪ বিকাল

Link Copied!

কৃষকরা দাম পাচ্ছে, তাই দাম কমানো হচ্ছে না। কৃষক দাম পেলে আগামীতে আরও পেঁয়াজ উৎপাদন করবে, বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ (৪ মার্চ) সোমবার জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষক যাতে পেঁয়াজের দাম পায় সেদিকে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বাজারে অন্যান্য দ্রব্যের দাম বেড়েছে, তাই পেঁয়াজের দামও বেড়েছে।

প্রতিমন্ত্রী আরোও বলেন, ‘আমরা মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জেনেছি, কৃষক এবার পেঁয়াজের ভালো দাম পেয়েছে। এবার ভালো দাম পেয়েছে বলে আগামীতে তারা পেঁয়াজ উৎপাদনে আরও আগ্রহী হবেন।’

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সামগ্রিক সব নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বাজার মনিটরিংয়ের ওপর জোর দিতেও বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা