ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

পুরাণ বাজারে অভিযান, একদিনেই ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ সকাল

Link Copied!

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর অভিযোগে মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাণ বাজার ও ইউআই স্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মো. এলিয়াম হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজান উপলক্ষে বিভিন্ন খাদ্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইউআই স্কুল রোড এলাকার একটি কনফেকশনারীর দোকানে খাবারের অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে শহরের পুরাণ বাজারের মিরাজ ফুড প্রডাক্টস-এ মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ব্যবসায়ীদের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সরকারিভাবে নতুন মূল্যতালিকা ঘোষণা না হওয়া পর্যন্ত গরুর মাংসের দাম প্রতি কেজি ৭৫০ টাকা রাখার নির্দেশনাও দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা