ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মে ২০২৪, ১২:৩১ বিকাল

Link Copied!

নড়াইল জেলায় সড়ক দুর্ঘটনায় মামুন সমাদ্দার (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আজ (১১ মে) শনিবার সকালে নড়াইল-গোবরা সড়কে সদর উপজেলার ধোপাখোলা সংলগ্ন কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেল চালিয়ে গোবরার দিকে যাচ্ছিলেন মামুন। পথিমধ্যে কাড়ার বিলের ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় নড়াইলগামী বাইসাইকেল আরোহী মাটি কাটা শ্রমিককে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি । দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেলটি। পথচারিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এদিকে, মামুনের মোটরসাইকেলের ধাক্কায় আহত শ্রমিক কাজেম আলীকে (৩৫) উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ