ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে ভোক্তাদের সজাগ হওয়ার আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মার্চ ২০২৪, ৬:২৪ বিকাল

Link Copied!

সিন্ডিকেটের কারণে প্রতিনিয়ত লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে বাজার করতে গিয়ে দিশেহারা অবস্থা সাধারণ ক্রেতার। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট রুখতে ভোক্তাদের সজাগ হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক ফাউন্ডেশন ও জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন। আজ (১৬ মার্চ) শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য ভোক্তার মৌলিক অধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংগঠন দুটির নেতারা এই আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। প্যানেল আলোচক হিসেবে ছিলেন সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দীন আল আজাদ, জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নাজমুল হক প্রধান, বিএসএমএমইউয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শহীদুল্লাহ সিকদার, সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, নজরুল গবেষক প্রফেসর ড. শহীদ মনজু, জাতীয় মুক্তিজোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ প্রমুখ।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসেও মধ্যবিত্তসহ সাধারণ মানুষ দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে পাগলপ্রায়। তেল, আলু, পেঁয়াজ, ডিম, মুরগি, মাছ, সবজি, চিনি, খেজুরসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের আজ ত্রাহি ত্রাহি অবস্থা। সবার প্রশ্ন কে রুখবে সিন্ডিকেট? এরা কি সরকারের চেয়েও শক্তিশালী? নাকি সর্ষের মধ্যেই ভূত রয়েছে? প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়লেও সাধারণ মানুষের আয় ও বেতন বাড়েনি। মানুষ ন্যায্যমূল্যে আলু, ডিম, পেঁয়াজ খাওয়ার নিশ্চয়তা চায়।

তারা আরও বলেন, গত দুই বছরে সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম নিম্নমুখী। অথচ সিন্ডিকেটের কারণে বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। এই সিন্ডিকেটের কারণে সরকারের অনেক অর্জন ম্লান হতে চলেছে। জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর অপপ্রয়াস করছে এই সিন্ডিকেট। এদের রুখতে হবে। এজন্য জনগণকে সজাগ হতে হবে। পাশাপাশি এই সিন্ডিকেটকে চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস