ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
admin
১১ মে ২০২৪, ৩:৩৮ অপরাহ্ণ

Link Copied!

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ এক সংগীতশিল্পী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ (১১ মে ২০২৪) শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইলিয়াস হোসেন।

নিহতরা হলো. মাইক্রোবাস চালক আব্দুস সালাম (৪৩)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে এবং ‘অড সিগনেচার’ ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল (২৩)।

আহতদের মধ্যে একজন কে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক আব্দুস সালাম ও যাত্রী পিয়াল ঘটনাস্থলে মারা যান। দূর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নারায়ণগঞ্জে ভুলতা এলাকা থেকে বাসটিকে আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেছে।

পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পিয়াল একজন সংগীতশিল্পী এবং পাশাপাশি ঢাকায় পড়াশোনা করেছিলেন। তারা চার বন্ধু ঢাকা থেকে সিলেটে যাচ্ছিলেন। আমরা গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার কাজ শুরু করবো।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ