ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নভেম্বর মাসে আবারও বাড়ল মূল্যস্ফীতি, হার ৮.২৯%

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ ডিসেম্বর ২০২৫, ৪:৩৫ বিকাল

Link Copied!

দেশে মূল্যস্ফীতির চাপ কমার পর আবারও বাড়তে শুরু করেছে। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা উচ্চ মূল্যস্ফীতির দীর্ঘমেয়াদি প্রবণতাকে আরও স্পষ্ট করেছে। খাদ্য ও অ-খাদ্য উভয় খাতেই দাম বৃদ্ধির চাপ অব্যাহত থাকায় সাধারণ মানুষের বাস্তব আয় কমে যাচ্ছে।

রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮.১৭ শতাংশ। আর গত বছরের নভেম্বরে এই হার ছিল ১১.৩৮ শতাংশ।

বিবিএসের তথ্যমতে, নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.০৮ শতাংশ। টানা দুই মাস ধরে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যা নিম্ন–মধ্য আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

দেশে প্রায় তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ১০.০৩ শতাংশ। এ সময়ে জাতীয় মজুরি বৃদ্ধি হয়েছে মাত্র ৮.০৪ শতাংশ-অর্থাৎ মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ধরতে পারছে না, ফলে প্রকৃত আয় কমছে।

বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি কমে যাওয়া মানে পণ্যের দাম কমা নয়; বরং আগের তুলনায় দাম বৃদ্ধির গতি কিছুটা কমে আসা।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার সুদের হার বাড়ানো, নিত্যপণ্যে শুল্ক–কর কমানো এবং বাজারে আমদানি প্রবাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তেল, আলু, পেঁয়াজ, ডিমসহ বেশ কিছু পণ্যে কর কমানোর প্রভাব বাজারে পুরোপুরি দেখা না গেলেও সরকার বলছে, এই উদ্যোগগুলো ধীরে ধীরে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত