ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নতুন বছরে বিশ্ববাজারে বেড়েছে দুগ্ধজাত পণ্যের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জানুয়ারী ২০২৬, ৩:১৮ বিকাল

Link Copied!

বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম টানা পাঁচ মাসের পতনের পর নতুন বছরের শুরুতেই বেড়েছে। জানুয়ারির প্রথম নিলামে গড়ে দাম প্রায় ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে নিলামে বিক্রি কমেছে ৪ হাজার ৬৯২ মেট্রিক টনের বেশি।

গ্লোবাল ডেইরি ট্রেড (জিডিটি) সূত্রে জানা গেছে, ননিযুক্ত গুঁড়াদুধের দাম ৭.২ শতাংশ বেড়ে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে ৩,৪০৭ ডলারে, আর ননি ছাড়া গুঁড়াদুধ ৫.৪ শতাংশ বেড়ে ২,৫৬৪ ডলারে বিক্রি হয়েছে। এছাড়া অ্যানহাইড্রাস মিল্কফ্যাটের দাম ৭.৪ শতাংশ বেড়ে ৬ হাজার ডলারের বেশি হয়েছে।

জিডিটি জানিয়েছে, দাম বাড়ার প্রধান কারণ ভোক্তাদের চাপ এবং সরবরাহের তুলনায় চাহিদার ভারসাম্যহীনতা। শেষ নিলামে মোট বিক্রি হয়েছে ২৯,২৮২ মেট্রিক টন পণ্য, যা আগের নিলামের তুলনায় কম।

বিশ্লেষকরা মনে করছেন, ভোক্তা চাহিদা স্থিতিশীল না থাকায় দাম বাড়লেও বিক্রি কমে গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা