ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

দেশের বিভিন্ন স্থানে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ । ৩০ জন

সারাদেশে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।

বিভাগের তথ্যমতে, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি—২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এছাড়া ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন এবং ৭০ হাজার ৫৪ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার ও কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভাগটি আরও জানায়, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।