ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দুর্যোগে দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ অগাস্ট ২০২৬, ৫:৫৯ বিকাল

Link Copied!

দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশে খাদ্যের ঘাটতি হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তাঁর প্রথম কাজ হলো দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে কি না এবং খাদ্য নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করা। এ লক্ষ্যেই দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদাম পরিদর্শন করা হচ্ছে।

তিনি জানান, দেশের প্রতিটি জেলার খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্যের মজুত রয়েছে। দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে যাতে দ্রুত মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে জন্য চাহিদা অনুযায়ী প্রতিটি জেলার খাদ্যগুদামে মজুত গড়ে তোলা হচ্ছে।

আফরোজা খানম রিতা আরও বলেন, কোনো খাদ্যগুদামে অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা খাদ্যের মান নিয়ে সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য দেশের খাদ্যগুদামগুলোতে মজুত ও সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি