বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার (১৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের দুই বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি।
তিনি আরও জানান, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, নদী এবং নৌপথ ব্যবহারকারীরা বিশেষভাবে সতর্ক থাকবেন এবং ঝড়ো আবহাওয়ার কারণে যেকোনো দুর্ঘটনা এড়িয়ে চলার ব্যবস্থা নেবেন।


