ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দীর্ঘ সাত বছর পর মার্কিন ভুট্টার চালান এলো বাংলাদেশে

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ সকাল

Link Copied!

দীর্ঘ সাত বছর পর আবারও যুক্তরাষ্ট্র থেকে ভুট্টার চালান বাংলাদেশে পৌঁছেছে। বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে নোঙর করা ভুট্টাবাহী জাহাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

২০১৮ সালের পর প্রথমবারের মতো আসা এই চালানটিতে ২০২৫–২৬ ফসল মৌসুমে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে উৎপাদিত মোট ৫৭ হাজার ৮৫৫ টন উচ্চমানের হলুদ ভুট্টা রয়েছে। ভুট্টাগুলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজযোগে বাংলাদেশে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, গত আট বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকরা প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের ভুট্টা ব্যবহারের সুযোগ পেলেন। এতে দেশের পোলট্রি ও প্রাণিসম্পদ খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চালানটি স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দেশের তিনটি শীর্ষ পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান-নাহার অ্যাগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড-এর ক্রেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শস্য রফতানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন করপোরেশনের (ইউজিসি) একজন কর্মকর্তা বলেন, গত আট বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালানের অংশ হতে পেরে তারা গর্বিত। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামী বছরগুলোতেও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই চালানের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য আরও জোরদার হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স