ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

দক্ষিণ ইসরাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ । ১২৪ জন

দক্ষিণ ইসরাইলে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ ইসরাইলের ডিমোনা এলাকায়। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ডেড সি (মৃত সাগর) ও দক্ষিণ নেগেভ অঞ্চলে সতর্কতা জারি করা হয়।

এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)ও দক্ষিণ ইসরাইলে ৪.২ মাত্রার ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, ইসরাইল ও আশপাশের অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় মাঝেমধ্যে এ ধরনের ভূকম্পন অনুভূত হয়ে থাকে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল