দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য সব গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ছেড়ে যাবে। তবে দোহা, দুবাই এবং আবুধাবি রুট এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।
বিজ্ঞপ্তিতে যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এতে চেক-ইন, নিরাপত্তা ও ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা সহজ হবে বলে উল্লেখ করা হয়।


