ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বন্ধ হচ্ছে মোটরসাইকেল

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৪, ১২:৪১ বিকাল

Link Copied!

পরিসংখ্যানে দেখা গেছে, মহাসড়কে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল চালক ও আরোহীরা, যা মোট সংখ্যার ৪০ শতাংশেরও বেশি। এবার মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে শিগগিরই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তবে নিয়ম মেনে মহাসড়কের পাশে সার্ভিস লেনে চলতে পারবে মোটরসাইকেল।

গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মহাসড়কের তিনটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতসহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এ সময় অতিরিক্ত গতি, ওভারটেকিং ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগে বাসচালক ও প্রাইভেট কারসহ ১১টি যানবাহনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শিগগিরই কঠোর পদক্ষেপে যাচ্ছে বিআরটিএ কর্তৃপক্ষ। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। শিগগিরই সিসিটিভির মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে মহাসড়কে। প্রথম দিনের অভিযানে ফুটওভার ব্রিজ ব্যবহারে যাত্রী ও পথচারীদের অনীহা এবং যানবাহনের ওভারটেকিংসহ অতিরিক্ত গতিতে চলাচলের চিত্র চোখে পড়েছে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। মহাসড়কের মূল অংশে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে নিয়ম মেনে মহাসড়কের পাশে সার্ভিস লেনে চলতে পারবে মোটরসাইকেল।’

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মহাসড়কে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছেন মোটরসাইকেল আরোহীরা। শিগগিরই মহাসড়কে হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে পদ্মা সেতুর উভয় প্রান্তে মহাসড়কে বাড়ানো হচ্ছে হাইওয়ে পুলিশের নজরদারি।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সম্প্রতি ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কে যানবাহনের দ্রুতগতির কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। এতে প্রাণহানিসহ পঙ্গুত্ববরণ করতে হচ্ছে অসংখ্য মানুষকে। বিষয়টিতে গুরুত্ব দিয়ে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ