ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ । ২৬ জন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় একজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে শ্রীনগর পুরনো ফেরিঘাট আন্ডারপাসের ওপর মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ট্রাক চালকের নাম শওকত বেপারী, বয়স ২৩। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে।

আহত ব্যক্তির নাম ইমরান মণ্ডল, বয়স ২৪। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোড়দহ বাঙ্গালা এলাকার আবদুল আজিজের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।