ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ সকাল

Link Copied!

রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গতকালের তুলনায় আজ গরম কিছুটা বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে, আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার ভোর ৫টা ৪৯ মিনিটে সূর্যোদয় হবে।

অন্যদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেত দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ ছাড়া গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, স্বামী আহত

বিশ্ব পর্যটন দিবস আজ

বিদ্যুতের বিল কমাতে যে ভুল ধারণাগুলো এড়িয়ে চলবেন

ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের দেখা নেই, বিপাকে ৫ হাজার জেলে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম

কম গাড়িতে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান

মিরপুরে টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, পিএইচএবির তীব্র নিন্দা

হাম-রুবেলা টিকা থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে আনার উদ্যোগ

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণ

দেশজুড়ে আজ থেকে দ্বিতীয় দফায় হামের টিকাদান শুরু

বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী