ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ৭ম ‘নারী কর্মী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ অগাস্ট ২০২৬, ৫:৪৬ বিকাল

Link Copied!

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মাঠ পর্যায়ের নারী বিপণন কর্মীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ম বারের মতো ‘নারী কর্মী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট, মঙ্গলবার মডার্ন গ্রিন সিটি পার্ক এন্ড রিসোর্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন সম্পন্ন হয়। মাঠ কর্মীদের উৎসাহিত করতে ২০১৭ সাল থেকে প্রতিবছরই প্রতিষ্ঠানটি এই ধরনের সম্মেলন আয়োজন করে আসছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ সদস্য মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে)। মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মঞ্চে আরও উপস্থিত ছিলেন ডিএমডি আনোয়ারুল হক, ডিএমডি এন্ড সিএফও মিলটন বেপারী, এএমডি এন্ড একচ্যুয়ারি মিসেস আফরিন হক এবং ইভিপি (উন্নয়ন প্রশাসন) মো. ফরহাদ জলিলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মিসেস আদিবা রহমান বলেন, “একজন নারী হিসেবে আমি গর্বিত যে, ডেল্টা লাইফে আমরা সব সময় নারী বান্ধব পরিবেশ রাখতে সক্ষম হয়েছি এবং যেকোনো মূল্যে সে ধারা অব্যাহত থাকবে”। তিনি উপস্থিত কর্মীদের আগামী বছরে দ্বিগুণ ব্যবসা অর্জন করে আরও অধিক সংখ্যক কর্মী নিয়ে আনন্দঘন পরিবেশে সম্মেলন উদযাপনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সিইও উত্তম কুমার সাধু বলেন, ডেল্টা লাইফের অগ্রযাত্রায় নারী সহকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র বীমা কার্যক্রমের মাঠপর্যায়ে তাঁদের অংশগ্রহণ ও সাফল্যকে তিনি প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয় বলে আখ্যায়িত করেন। তাঁদের নিরলস প্রচেষ্টা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি অসংখ্য মানুষের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার পথ সুগম করছে বলেও তিনি উল্লেখ করেন।

সমগ্র বাংলাদেশ থেকে প্রতিযোগিতা ও যোগ্যতার ভিত্তিতে প্রায় ৪০০ জন সফল নারী কর্মী এবারের সম্মেলনে অংশ নেন। মাঠ পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২১ জন নারী কর্মীকে পদক ও সনদ প্রদান করা হয় এবং দীর্ঘ কর্মজীবনের সম্মাননাস্বরূপ ৫ জনকে স্মারক উত্তরীয় ও সনদ দেওয়া হয়।

সম্মেলনে নারী কর্মীদের সফলতার গল্প ও নানাবিধ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রথমবারের মতো “হাট বাজার” নামে বিশেষ স্টলের আয়োজন করা হয়, যেখানে কর্মীদের তৈরি পণ্যের পাশাপাশি নিজ নিজ এলাকার প্রসিদ্ধ খাবার ও পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়, যা অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে। সবশেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবারের নারী কর্মী সম্মেলনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি