ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ডেইরি উন্নয়ন বোর্ড গঠন, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অগাস্ট ২০২৫, ১১:৩২ সকাল

Link Copied!

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর হবে। একই দিন থেকে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ কার্যকর ঘোষণা করেছে সরকার।

সম্প্রতি এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরে প্রজ্ঞাপন দুটি গেজেটে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ এর ধারা ১ এর উপ-ধারা (২) এ দেওয়া ক্ষমতাবলে ১ সেপ্টেম্বর তারিখকে এই আইন কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করলো।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ এর ধারা ৪ এর উপ-ধারা (১) এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করলো। এটা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এ সংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ২০২৩ সালের ১৩ নভেম্বর ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ জারি করে সরকার।

নতুন ডেইরি উন্নয়ন বোর্ড দেশের দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনা আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য হলো স্থানীয় দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ভোক্তাদের কাছে নিরাপদ দুধ পৌঁছে দেওয়া।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত