ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ডিমের দাম বেড়েছে রংপুরে, অপরিবর্তিত সবজির বাজার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৫, ২:২২ বিকাল

Link Copied!

সপ্তাহের ব্যবধানে রংপুরে বেড়েছে পোলট্রি মুরগির ডিমের দাম। তবে সবজি, চাল, ডাল, তেল ও মাছ-মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে পোলট্রি ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৬–৪৮ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪৪–৪৬ টাকা। পাইকারিতে একশ ডিমের দাম ১০৫০ থেকে ১১০০ টাকা।

কাঁচামরিচের দামও বেড়েছে। গতকাল কেজি প্রতি ১২০ টাকায় বিক্রি হলেও আজ দাম উঠেছে ১৪০–১৬০ টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০–৭৫ টাকায়।

সবজির বাজারে তেমন হেরফের হয়নি। টমেটো ও গাজর ১৪০–১৬০ টাকা, ঝিংগা ৭০–৮০ টাকা, ফুলকপি ১২০–১৩০ টাকা, বেগুন ৫০–১০০ টাকা, ঢ্যাঁড়স ৬০–৭০ টাকা, শিম ১৮০–২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনেপাতা কিছুটা কমে এসেছে ১৮০–২০০ টাকায়।

দেশি আদা ১৪০–১৬০ টাকা, আমদানি করা আদা ১৮০–২০০ টাকা, দেশি রসুন ১০০–১২০ টাকা, আমদানি করা রসুন ১৮০–২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০–১৮০ টাকায়, সোনালি মুরগি ২৯০–৩০০ টাকা, দেশি মুরগি ৪৮০–৫০০ টাকা কেজি দরে। গরুর মাংস ৭২০–৭৫০ টাকা ও ছাগলের মাংস ১০০০–১২০০ টাকা দরে অপরিবর্তিত রয়েছে।

তেল, ডাল ও আটার বাজারেও তেমন পরিবর্তন হয়নি। বোতলজাত সয়াবিন তেল ১৮৫–১৯০ টাকা, মসুর ডাল ১৫০–১৬০ টাকা, আটা ৪৫–৫০ টাকা এবং ময়দা ৬৫–৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার স্থিতিশীল। স্বর্ণা ৪৮–৫০ টাকা, বিআর২৮ ৭০–৭৫ টাকা, মিনিকেট ৮৫–৯০ টাকা এবং নাজিরশাইল ৯০–৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। রুই ৩০০–৩৮০ টাকা, টেংরা ৪০০–৫৬০ টাকা, মৃগেল ২২০–২৫০ টাকা, কাতল ৩০০–৫০০ টাকা এবং গছিমাছ ৮০০–১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩