ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাক্টর চাপায় প্রাণ গেল শিশুর

প্রতিবেদক
admin
১৯ মে ২০২৪, ১২:২৯ অপরাহ্ণ

Link Copied!

কুমিল্লার দেবিদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় আফরোজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পদ্মকোট গ্রামের সরকার বাড়ি মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরোজা পদ্মকোট গ্রামের রিকশা শ্রমিক আব্দুল আউয়ালের মেয়ে।

স্থানীয়রা জানান, পদ্মকোট গ্রামে একটি ঈদগাহ প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীর উপস্থিতিতে আলোচনা সভা হয়। সভা শেষে গ্রামবাসীর মধ্যে বিরিয়ানীর প্যাকেট বিতরণ করা হয়। বিরিয়ানী নিতে আফরোজা সড়ক পাড় হওয়ার সময় দ্রুতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, ট্রাক্টর চাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ এখনও লিখিত অভিযোগ করেননি। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ