ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেবে বাংলাদেশ: খাদ্য মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মার্চ ২০২৬, ৩:১৭ বিকাল

Link Copied!

দেশে খাদ্য নিরাপত্তার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জাপান ও আন্তর্জাতিক বাজারে খাদ্য রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশের খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (৮ মার্চ) মন্ত্রীর অফিস কক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকার) প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদ নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে Food Safety Testing Capacity Development Project এবং একক, সুবিন্যস্ত খাদ্য ব্যবসা লাইসেন্স ব্যবস্থা চালু করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জাইকার জানায়, ভারত ও পাকিস্তান ইতোমধ্যে খাদ্য ব্যবসার লাইসেন্স “ওয়ান স্টেপ সার্ভিস” পদ্ধতিতে চালু করেছে।

বৈঠকে বলা হয়, জাইকার অর্থায়নে দশ বছর মেয়াদি ২,৪০৯ কোটি ৭০ লাখ টাকার প্রকল্পের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার এবং প্রশিক্ষণ ভবন নির্মাণসহ খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি করা হবে।

মন্ত্রী বলেন, “আমরা আমাদের সক্ষমতাকে বৃদ্ধি করবো এবং জাপান বাজারে আমাদের ফুড আইটেম রপ্তানির জন্য উদ্যোগ নেবো। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার গুরুত্ব বিবেচনায়, আমাদের ফুড সেফটি আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করতে পারলে রপ্তানি সহজ হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ব বাজারে আমাদের খাদ্যের চাহিদা রয়েছে। এখন প্রয়োজন প্রয়োজনীয় উদ্যোগ। এজন্য আমাদের অনেক কাজ করতে হবে। আমরা উৎপাদন থেকে টেবিল পর্যন্ত খাদ্যকে নিরাপদ করতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট হতে আহবান জানাই।”

মন্ত্রী জাইকারকে প্রকল্পের অর্থায়নের জন্য ধন্যবাদ জানান এবং এর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন। জাইকার পক্ষ থেকে বাংলাদেশে চলমান প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চাওয়ার পাশাপাশি মন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

বৈঠকে জাইকার উর্ধ্বতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মোঃ ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত