ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

জয়পুরহাটে একদিনেই দ্বিগুণ কাঁচা মরিচের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুন ২০২৬, ২:৫২ বিকাল

Link Copied!

জয়পুরহাটে মাত্র এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে দীর্ঘদিন লোকসানে থাকা মরিচচাষিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রোববার (১৪ জুন) জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর হাটে কাঁচা মরিচ সর্বোচ্চ ৪২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অথচ আগের দিন শনিবার একই হাটে মরিচের দাম ছিল সর্বোচ্চ ২৩ টাকা কেজি।

জেলার সবচেয়ে বড় কাঁচা মরিচের পাইকারি বাজারগুলোর মধ্যে তিলকপুর হাট অন্যতম। স্থানীয় ব্যবসায়ীদের মতে, এ হাট থেকেই জেলার সবচেয়ে বেশি কাঁচা মরিচ ক্রয়-বিক্রয় হয় এবং এখানকার দামের প্রভাব আশপাশের অন্যান্য বাজারেও পড়ে।

ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার মরিচের ফলন ভালো হলেও মৌসুমের শুরু থেকে বাজারে দাম ছিল কম। এতে অনেক চাষিই উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছিলেন। তবে রোববার হাটে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় হঠাৎ করেই দাম বেড়ে যায়।

তিলকপুর এলাকার চাষি রেজাউল করিম বলেন, “মরিচের উৎপাদন খরচই উঠছিল না। গত কয়েক সপ্তাহে ১৫ থেকে ২৩ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজ হঠাৎ দাম বেড়ে সব মরিচ ৪২ টাকা কেজি দরে বিক্রি করেছি। এতে কিছুটা স্বস্তি পেয়েছি।”

আরেক চাষি সাইফুল ইসলাম জানান, এবার মরিচের বাজার শুরু থেকেই খারাপ ছিল। আগে কম দামে বিক্রি করে লোকসান গুনতে হয়েছে। তবে রোববার ৫৩ কেজি মরিচ নিয়ে হাটে এসে তিনি প্রথমে ৩২ টাকা কেজি দর পান, পরে ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি করেন।

তিলকপুর বাজারের পাইকার রুস্তম আলী বলেন, হাটে আগের তুলনায় মরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে সরবরাহ বাড়লে আবার দাম কমে যেতে পারে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত