ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চাহিদা মেটাতে ১০ হাজার টন মসুর ডাল ও ১.৫৫ লাখ টন সার কিনবে সরকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ সকাল

Link Copied!

দেশের বাড়তি চাহিদা মেটাতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন এমওপি ও ডিএপি সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় পৃথক প্রস্তাবে এসব পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ৫০ কেজি ওজনের বস্তায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সুপারিশ করা হয়। সরবরাহকারী হিসেবে খুলনার ফুলতলার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। কর ও ভ্যাটসহ এতে মোট ব্যয় হবে প্রায় ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। ফলে প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৮৯ পয়সা।

এ ছাড়া সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় চার লটে মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির সুপারিশ করেছে কমিটি।

এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) চুক্তির আওতায় দুই লটে ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। চুক্তির তৃতীয় লটে সিসিসি থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার।

একই চুক্তির চতুর্থ লটেও ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার একই দামে আমদানি করা হবে। এ ক্ষেত্রেও ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

অন্যদিকে, রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রডিনটর্গ) ও বিএডিসির মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাক্ষরিত চুক্তির আওতায় সপ্তম লটে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার হিসাবে এতে ব্যয় হবে প্রায় ১৬৫ কোটি ৯০ লাখ টাকা। সরবরাহকারী হিসেবে প্রডিনটর্গকেই সুপারিশ করা হয়েছে।

পাশাপাশি বিএডিসি ও সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মা’আদেন-এর চুক্তির আওতায় ২০২৬ সালের চতুর্থ লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৮৮৫ মার্কিন ডলার হিসাবে এতে ব্যয় হবে প্রায় ৪৩৭ কোটি ৩৭ লাখ টাকা। এ সার সরবরাহের জন্য মা’আদেনকে সুপারিশ করা হয়েছে।

সভায় উপস্থাপিত এসব ক্রয় ও আমদানি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্ব ফুসফুস দিবস কাল: তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস

বাঁশখালীতে বন্যার্তদের ঘর নির্মাণে দেওয়া হবে ১ কোটি ৫৩ লাখ টাকা

প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: শ্রমমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞা: ইরানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আফতাবনগর-বনশ্রীতে যানজট কমাতে ৩ ব্রিজ নির্মাণ

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

চাহিদা মেটাতে ১০ হাজার টন মসুর ডাল ও ১.৫৫ লাখ টন সার কিনবে সরকার

মিয়ানমারে নারী বন্দীদের ওপর বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন চলছে

মানবাধিকার সুরক্ষায় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়তে পারে ৪ শতাংশ: এডিবি

কুষ্ঠ-যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মীদের ঝুঁকিভাতা পুনর্নির্ধারণ

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল বাসভাড়া, নতুন হার কার্যকর