ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৬, ৫:০৫ বিকাল

Link Copied!

দেশের বাজারে চালসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশের ব্যাংকিং ব্যবস্থা ও জ্বালানি খাত সংকটের মধ্যে ছিল। বর্তমান সরকার সেগুলো কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি খাদ্য ও জ্বালানি সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি যত শক্তিশালী হবে, মূল্যস্ফীতি তত কমবে। সম্প্রতি চালের দাম বেড়েছে—এমন অভিযোগ উঠলেও সরকার বাজার পর্যবেক্ষণ করে দেখেছে, চালের দাম স্থিতিশীল রয়েছে।

মো. আব্দুল বারী বলেন, দেশে এখন আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর মতো উচ্চমূল্যের ফলের চাষ হচ্ছে। মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে।

জনপ্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সব ধরনের নিয়োগ ও পদায়নে সততা, দক্ষতা ও মেধাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মেধাবী ও দক্ষ প্রশাসন ছাড়া বাজেটের সফল বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে প্রশাসনিক ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, তা থেকে উত্তরণে সরকার কাজ করছে। বাজেটের একটি টাকাও যাতে অপচয় না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। বাজেটের অর্থ যথাযথভাবে ব্যবহার করা গেলে কর্মসংস্থান বাড়বে, আয় বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে