ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, নিয়ন্ত্রণ হারিয়ে তিন গাড়িকে ধাক্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ মে ২০২৪, ১২:১৬ বিকাল

Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকের ভেতরে চালকের মৃত্যু ঘটেছে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আশেপাশের কয়েকটি যানবাহনে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে ওই ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) দুপুর দুইটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ট্রাকচালকের নাম মো. আব্দুল মান্নান (৬০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা ছিলেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলন্ত ট্রাকটির চালক হঠাৎ মারা যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর পাশে থাকা একটি প্রাইভেট কারের ওপর উঠে যায় ট্রাকটি। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা তিন শিক্ষার্থী আহত হন।

হাইওয়ে পুলিশ চালকের লাশ ও আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ