ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল, মোট সংখ্যা ১০০

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৬, ১১:৪৩ সকাল

Link Copied!

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। এর জেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে এ পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১০০-তে।

বুধবার (১১ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড এখনো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। এ কারণে বুধবার সারাদিনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই রুটের দুটি আগমন (অ্যারাইভাল) ও দুটি প্রস্থান (ডিপারচার) মিলিয়ে মোট চারটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি গুরুত্বপূর্ণ ফ্লাইটও নির্ধারিত সময় অনুযায়ী উড্ডয়ন করতে পারেনি।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরুর পর থেকে আজ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপুলসংখ্যক প্রবাসী যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।

তবে ফ্লাইট বাতিলের এই দুঃসংবাদের মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

বুধবার সারাদিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত আটটি অ্যারাইভাল এবং পাঁচটি ডিপারচার ফ্লাইট সচল ছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট