ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
admin
১১ মে ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ

Link Copied!

গাজীপুর জেলায় গতরাতে বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছে।

নিহতরা হচ্ছেন-ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোয়াজ্জেমপুর গ্রামের মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮), বগুড়ার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২)। নিহত মনজুর গাজীপুরের সিটি করপোরেশনের কোনাবাড়ির এশরারনগর হাউজিং এলাকায় ও এহসান হাসান হরিণাচালার এলাকায় বসবাস করতেন। আহত আব্দুল হামিদের (৪৫) পাবনায় বাড়ি, তিনি হরিণাচালায় বসবাস করতেন। তারা তিনজনই এলাকায় ঝুট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত ৯টার কিছু সময় পর কোনাবাড়ি থেকে মোটরসাইকেল যোগে মনজুর সরকার, এহসান হাসান ও আব্দুল হামিদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এসময় গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল ব্রিজের উপর পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিন আরোহী মহাসড়কের উপর পড়ে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পিস্ট হয়ে মনজুর সরকার ও এহসান হাসান ঘটনাস্থলেই মারা যান । আব্দুল হামিদ গুরুতর আহত হন। আহতবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, নিহত দুইজনের মরদেহ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিশ্চিত না। তবে ধারণা করছি অজ্ঞাত কোনও গাড়ির চাপায় তাদের মৃত্যু হতে পারে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ