ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন আহত, ৭ বগি লাইনচ্যুত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৪, ১০:৫৭ সকাল

Link Copied!

গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের আউটার সিগনালে এই দুর্ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল কমিউটার ট্রেনের চারটি এবং তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর এই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য আবদুল মজিদ বলেন, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বেলা ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগনালে পৌঁছার পর লাইন ক্রসিং করার সময় ছোট দেওরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের লোকো মাস্টারসহ (চালক) চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে মহানগর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীশূন্য ট্রেনটি ঢাকায় ফিরছিল। অন্যদিকে তেলবাহী ট্রেনটি রংপুর যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী ট্রেনটি তেলবাহী ট্রেনের লাইনে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, জয়দেবপুরে একটি দুর্ঘটনা ঘটেছে। শুধু ওই লাইনে ট্রেন বন্ধ আছে। এখন পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন নেই। তাই ঢাকা থেকে কোনো ট্রেন যাচ্ছে না।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ