ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

গড় আয়ুতে ভারত-পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬, ৪:৪১ বিকাল

Link Copied!

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মানুষের গড় আয়ুর তুলনামূলক চিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ ‘গ্লোবাল হেলথ এস্টিমেটস’ অনুযায়ী, ভারতের মানুষের গড় আয়ু পাকিস্তানের চেয়ে বেশি হলেও বাংলাদেশ এই উভয় দেশের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে।

ডব্লিউএইচও-এর তথ্য অনুসারে, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭ বছর। তুলনামূলকভাবে একই সময়ে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাখিস্তানে তা ছিল ৬৮ দশমিক ২ বছর। অর্থাৎ, দক্ষিণ এশীয় এই তিন দেশের মধ্যে স্বাস্থ্য সূচকে বাংলাদেশ এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

বিশ্ব পরিসরে উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশের মানুষের গড় আয়ু এই অঞ্চলের তুলনায় বেশ উঁচুতে—যুক্তরাষ্ট্রে তা ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।

দীর্ঘ সময় বেঁচে থাকার পাশাপাশি মানুষ কত বছর সুস্থ ও রোগমুক্ত জীবন যাপন করতে পারছেন, সেটিও মূল্যায়ন করেছে ডব্লিউএইচও। প্রতিবেদনে দেখা গেছে, দীর্ঘায়ু বাড়লেও কভিড-১৯ মহামারির ধাক্কা এবং পরবর্তী সময়ে অসুস্থতার হার সুস্থ জীবনের প্রত্যাশিত আয়ুকে শ্লথ করে দিয়েছে।

উদাহরণস্বরূপ—ভারতে ২০২৩ সালে জন্মলগ্নে সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত গড় আয়ু ছিল ৬০ দশমিক ৬ বছর। ২০১৯ সালে মহামারির আগে এই সংখ্যা ছিল ৬০ দশমিক ৫ বছর। কিন্তু ২০২১ সালে করোনা মহামারির মারাত্মক প্রভাবে তা হঠাৎ করেই কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে গিয়েছিল। পরবর্তী সময়ে ২০২২ সালে তা বেড়ে ৬০ দশমিক ২ বছর এবং ২০২৩ সালে ৬০ দশমিক ৬ বছরে উন্নীত হয়। অর্থাৎ, মহামারি-পরবর্তী সময়ে ভারত তার সামগ্রিক গড় আয়ুর ক্ষতি দ্রুত পুষিয়ে নিলেও, ‘সুস্থ জীবনের বছরগুলো’ আগের গতিতে ফিরে আসেনি।

বয়স্ক নাগরিকদের ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা যায়। ২০২৩ সালে ভারতে ৬০ বছর বয়সে পৌঁছানো একজন ব্যক্তির গড় আয়ু আরও ১৮ দশমিক ৮ বছর বাড়ার প্রত্যাশা ছিল, যার মধ্যে মাত্র ১৩ দশমিক ৭ বছর পুরোপুরি সুস্থ অবস্থায় কাটানোর সম্ভাবনা ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু মহামারি-পূর্ববর্তী পরিস্থিতির কাছাকাছি ফিরে এসেছে। তবে শুধু আয়ু বাড়লেই হবে না, বরং জীবনের শেষ বছরগুলোতে রোগব্যাধি ও স্বাস্থ্যঝুঁকি কমিয়ে কীভাবে সুস্থ জীবন নিশ্চিত করা যায়—বর্তমানে সেটাই বৈশ্বিক জনস্বাস্থ্য খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছে ডব্লিউএইচও।

Facebook Comments Box

আরও পড়ুন

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, মোটরসাইকেলেই প্রাণহানি বেশি

বাড়তে পারে বৃষ্টি, পাঁচদিনের মধ্যে বাংলাদেশ ছাড়তে পারে মৌসুমি বায়ু

ট্রাকচাপায় ফেনীতে এসআরবি সদস্য নিহত

অক্টোবরে বঙ্গোপসাগরে ২-৩ লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

অক্টোবরেই কি শীতের আগমন? যা বলছে আবহাওয়ার পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী

vivo Y32: Coming with an 8,000mAh Battery

2,000+ Stories. 2,000+ Perspectives. One Creative Journey with OPPO & BUP

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

গণিতে বিশ্বসেরা দেশগুলোর তালিকা প্রকাশ: শীর্ষস্থানে চীন-সিঙ্গাপুর