ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা ট্রাক চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৪, ১২:৫৫ বিকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাগর (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। শুক্রবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার পদুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১১ মে) মিয়ার বাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাগর পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশ জানান, শুক্রবার(১১ মে) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পদুয়ার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক অজ্ঞাতনামা একটি চলন্ত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের চালক সাগর গুরুতর আহত হন। খবর পেয়ে মিয়াবাজার ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়ার বাজার হাইওয়ে থানার এএসআই সাইদুল হক বলেন, দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহত চালক সাগরের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ