ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

কাঁঠালের বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান উদ্ভাবন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১০:৪২ সকাল

Link Copied!

বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান কাঁঠাল উৎপাদনকারী দেশ হলেও প্রতিবছর এর বীজ বর্জ্য হিসেবে নষ্ট হয়ে যায়। এতদিন যা বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো, সেই কাঁঠালের বীজ থেকেই এবার ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান বা মিনারেল কনসেন্ট্রেট তৈরির অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছেন গবেষকরা।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর খাদ্য প্রকৌশল বিভাগের খাদ্য বিজ্ঞানী অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং তার স্নাতকোত্তর গবেষক মো. আকরাম হোসেন যৌথভাবে দীর্ঘ তিন বছর গবেষণা চালিয়ে এ যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন। বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের পর এটিই তাদের প্রথম পেটেন্টপ্রাপ্ত উদ্ভাবন।

গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের পৃষ্ঠপোষকতায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘জিএআরই’ প্রকল্পের আর্থিক সহায়তায় উদ্ভাবিত এ প্রযুক্তিটি ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকারের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) থেকে আনুষ্ঠানিকভাবে পেটেন্ট লাভ করে। এর মধ্য দিয়ে গাকৃবির মোট উদ্ভাবিত প্রযুক্তির সংখ্যা ২১টিতে উন্নীত হলো।

গবেষণায় দেখা গেছে, সাধারণ শুকনো কাঁঠালের বীজে প্রায় দুই শতাংশ খনিজ উপাদান থাকে। তবে এই নতুন প্রযুক্তির মাধ্যমে তা সফলভাবে ঘনীভূত করে ৩৩ শতাংশেরও বেশি মিনারেল কনসেন্ট্রেট তৈরি করা সম্ভব, যা খনিজের ঘনত্ব প্রায় ১৬ থেকে ১৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করে। মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, হাড়ের গঠন এবং পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের ঘাটতি পূরণে এটি দারুণ ভূমিকা রাখবে।

অথচ কাঁঠালের বীজে রয়েছে মানবদেহের জন্য প্রয়োজনীয় নানা খনিজ ও পুষ্টি উপাদান। মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, হাড় ও দাঁতের গঠন, রক্ত উৎপাদন, রোগ প্রতিরোধক্ষমতা এবং স্নায়ু ও পেশির কার্যক্রম সচল রাখতে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও জিংকের মতো খনিজ উপাদান খুবই জরুরি।

উদ্ভাবক অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, কাঁঠালের বীজ থেকে তৈরি এই মিনারেল কনসেন্ট্রেট বাণিজ্যিকভাবে প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহার করা গেলে নতুন পুষ্টিসমৃদ্ধ পণ্য তৈরি হবে। এতে শুধু কৃষকের আয়ই বাড়বে না, পাশাপাশি এত দিন অবহেলিত কাঁঠালের বীজ একটি উচ্চমূল্যের খাদ্য উপাদানে পরিণত হবে।’

গাকৃবির উপাচার্য অধ্যাপক জি কে এম মোস্তাফিজুর রহমান উদ্ভাবন সম্পর্কে বলেন, ‘কৃষিজ বর্জ্যকে কীভাবে উচ্চমূল্যের পুষ্টিসমৃদ্ধ সম্পদে রূপান্তর করা যায়, এটি তারই এক অনন্য মাইলফলক। এটি শুধু একটি পেটেন্ট অর্জন নয়, এটি বাংলাদেশের কৃষি, খাদ্য ও পুষ্টি গবেষণার জন্য একটি নতুন মাইলফলক।’

Facebook Comments Box

আরও পড়ুন

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান

সংযোগ সড়ক না থাকায় দুই বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার দুই সেতু

সিগারেটের লেবেল নিয়ে বিএটি-র বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন মামলা চলবে

কাঁঠালের বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান উদ্ভাবন

পরিবেশ ও বর্জ্যজীবিদের কর্মসংস্থান রক্ষায় বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি

দেশজুড়ে আরও পাঁচদিন বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

চীনে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৪১, মিলল আরও ৩০ মরদেহ

কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ