ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য
  3. নিরাপদ সড়ক

কলাপাড়ায় ৩৫ মণ জাটকা জব্দ, ৬ বাসচালককে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ছয়টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বাসগুলোর ছয় চালককে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। অভিযানে মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

পরে জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদীক বলেন, “১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও বিনিময় নিষিদ্ধ। কেউ এই নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত