ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কলকাতায় চালু হল চালকবিহীন মেট্রো

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ এপ্রিল ২০২৪, ৩:২৯ বিকাল

Link Copied!

একের পর এক ইতিহাস গড়ছে ভারতের কলকাতার মেট্রো পরিষেবা। এবার সেখানে চালু হলো অটোমেটিক ট্রেন অপারেশন বা চালকবিহীন মেট্রো পরিষেবা। সোমবার (১৬ এপ্রিল) থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে চালকবিহীন মেট্টো। এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে যাত্রার মধ্য দিয়ে এই পরিষেবার উদ্বোধন করা হয়।

বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে ২০ মিনিটের ব্যবধানেই পরিষেবা পাওয়া যাবে। এটি পরিষেবা চালু হওয়ার ফলে অটোমেটিক ট্রেন অপারেশনে সময়ের ব্যবধান দুই থেকে তিন মিনিটের মতো কমবে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিষেবা শহরটিতে একেবারেই নতুন। তাই শুরুর দিকে মেট্রোতে চালকদের উপস্থিতি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে মেট্রোতে চালক থাকলেও এটি পরিচালনায় তাদের প্রায় কোনও ভূমিকাই থাকছে না। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি বলেছেন, স্বয়ংক্রিয়ভাবে মেট্রো রেক চালানো গেলেও যাত্রীদের নিরাপত্তার কথা মাথা রেখে প্রথমদিকে কেবিনে চালক উপস্থিত থাকবেন।

তিনি বলছিলেন, কলকাতার যাত্রীদের কাছে এটি একেবারেই নতুন বিষয়। তাই চালকবিহীন মেট্রো রেক নিয়ে যাত্রীদের মনে অনেকটা উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হওয়া স্বাভাবিক বিষয়। এ জন্য শুরুর দিকে কেবিনে চালকদের উপস্থিতি নিশ্চিত করা হবে।

কেবিনে চালকদের ভূমিকার বিষয়ে উদয় কুমার রেড্ডি জানান, বাস্তবিকভাবে সেখানে তাদের কোনও প্রকার ভূমিকাই থাকবে না। যাত্রীরা এই ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া শুরু করলেই পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে।

চালকবিহীনে এই মেট্রো পরিচালনার বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা রাখা হয়েছে। এতে করে কন্ট্রোল রুম থেকেই মেট্রোর যাবতীয় গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে। ফলে যাত্রী বোঝাই মেট্রোটি চালকবিহীনভাবেই যাতায়াত করতে পারবে।

গত কয়েক মাস ধরেই এই রুটে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে রেক চালানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এতে সফলতা পাওয়ার পরই এই পরিষেবা উদ্বোধন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ