ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ১১ জন নিহত

প্রতিবেদক
admin
১২ মে ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ

Link Copied!

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাধ্যমিক শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৫ জন। এদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।

রোববার (১২ মে) স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চত করে এই তথ্য জানায়।

সূত্র মতে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে দ্বীপক থেকে লেমবাঙ যাওয়ার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে। বাসটিতে এ সময়ে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন।

পশ্চিম জাভা প্রদেশের পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহামা বলেন, শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন উদযাপন উপলক্ষ্যে স্কুল ট্রিপে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেমবাঙে যাচ্ছিলেন। এ সময়ে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে বাঁক নিয়ে একটি গাড়ি ও তিনটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

তিনি বলেন, বাসযাত্রী যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৯ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছে। দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী নিহত এবং ১৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এছাড়া আরও ৪০ জন সামান্য আহত হয়েছে।

ইন্দোনেশিয়ায় বড় ধরনের সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। পুরনো ও ফিটসেবিহীন গাড়ি চলাচল এবং সড়কে নিয়ম না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ