খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বালে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়াবিদরা। এ কারণে এই অঞ্চলের লোকজনকে চলাচল ও বাহ্যিক কার্যক্রমে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সারাদেশে আজ দিনের তাপমাত্রা প্রায় ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন জনজীবন ও কৃষিকাজে প্রভাব ফেলতে পারে।


