পূর্ব বিষবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম দিকে সরে গেছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের আবহাওয়া সামান্য পরিবর্তনশীল হলেও সাধারণভাবে শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল ১৯ ফেব্রুয়ারি সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
২০ ফেব্রুয়ারি আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২১ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২২ ফেব্রুয়ারি সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী পাঁচ দিনে সারাদেশে শুষ্ক আবহাওয়া এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। রাতের তাপমাত্রা ক্রমেই সামান্য বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


