ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

১৭ ফেব্রুয়ারি থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু টিসিবির

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩১ বিকাল

Link Copied!

পবিত্র রমজান মাসকে সামনে রেখে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সংস্থাটি জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য বিতরণ অব্যাহত থাকবে।

টিসিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকেই বিক্রি কার্যক্রম শুরু হবে এবং এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য সংগ্রহের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইতোমধ্যে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে পণ্য বিক্রি কার্যক্রম চালু রয়েছে। কার্ডধারী পরিবারের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমে সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেওয়া হবে।

রমজান উপলক্ষে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্তভাবে ছোলা ও খেজুর বিক্রি করা হবে। তবে ট্রাকসেলে বিক্রিত পণ্যের পরিমাণ ও মূল্য সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানায়নি সংস্থাটি।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, এ কার্যক্রম দেশব্যাপী পরিচালিত হবে। প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত