ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট, বিপাকে যাত্রীরা!

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ৪:১৮ বিকাল

Link Copied!

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্যান্য গন্তব্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আসন খালি থাকা সাপেক্ষে রিয়াদগামী যাত্রীরা ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

ইংল্যান্ডে তীব্র গরমে এক গ্রীষ্মেই ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

OPPO Celebrates First Sale of World’s First Triple 200MP Camera Phone in Bangladesh

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সমুদ্রের ভাঙনে হারিয়ে যেতে পারে ইংল্যান্ডের হাজারো বাড়ি!

প্রায় ১০০ বছর পর ফিরছে ৪০০ কোটি গাছ হারানোর সেই প্রজাতি!

কপ৩১ ব্যর্থতার প্রতীক ক্রিস বোয়েনের যে ছবিটি বিশ্বজুড়ে আলোচনায়

জলবায়ু রক্ষায় বড় অঙ্গীকারের সুযোগ হারাল বিশ্ব, ব্যর্থ কপ৩১

হিমালয়ের ঠান্ডা বাতাসে কাঁপছে পঞ্চগড়, বাড়ছে শীতের প্রকোপ

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধে উদ্যোগী খুলনা

পুরুষের চেয়ে নারীদের শীত বেশি লাগে কেন, যা বলছে বিজ্ঞান

স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন হচ্ছেন পাঁচ নারী : জাতিসংঘ