ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. জীবন বীমা ও ব্যাংক

‘হ্যালো ডাক্তার ২৪/৭’ সেবা চালু করল জেনিথ ইসলামী লাইফ

প্রতিবেদক
Ibrahim Khalil
২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৬ সকাল

Link Copied!

দেশের স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে সরকার গঠন করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। আর জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চালু করেছে ‘হ্যালো ডাক্তার ২৪/৭’।

এখন থেকে জেনিথ ইসলামী লাইফের সকল রেজিস্টার্ড রেজিষ্টার্ড গ্রাহক উপভোগ করতে পারবেন ‘হ্যালো ডাক্তার ২৪/৭’ সেবাটি।

হ্যালো ডাক্তার ২৪/৭ -এ রেজিষ্ট্রেশন করে জেনিথ লাইফের গ্রাহকরা যেসব সুবিধা উপভোগ করতে পারবেন তার মধ্যে রয়েছে- রেজিষ্টার্ড ডক্টরের কাছ থেকে মোবাইল এবং এ্যাপসের মাধ্যমে গ্রাহক এবং নিকটবর্তী পরিবারের সদস্য যেমন- স্বামী/স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাই-বোনদের জন্য ২৪ ঘন্টা আনলিমিটেড চিকিৎসা পরামর্শ; অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ, পুষ্টিবিজ্ঞানী, মনোবিজ্ঞানীর কাছ থেকে চিকিৎসা পরামর্শ; প্রযোজ্য ক্ষেত্রে ইলেক্ট্রনিক এবং এসএমএস প্রেসক্রিপশন প্রদান; চিকিৎসার প্রয়োজনে মেডিকেল এডভাইস এবং ফলো-আপ চিকিৎসা সুবিধা; ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসযন্ত্রের রোগ এবং গর্ভাবস্থার জন্য বিশেষ চিকিৎসা পরিষেবা;

সারা দেশের ৫০০+ পার্টনার হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার হতে ১০%-৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা। এই সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক গ্রাহককে সামান্য রেজিষ্ট্রেশন ফি প্রদান করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট গ্রাহক তার জীবন বীমা পলিসির প্রিময়িামের সাথে রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে পারবেন।

প্রত্যেক একক বীমা পলিসি গ্রাহক এই সুবিধা উপভোগ করতে পারবেন। তিনি ইচ্ছে করলে যে কোন সময় এই সুবিধা বাতিল বা চালু করতে পারবেন।

জেনিথ লাইফের যে কোন রেজিষ্টার্ড অফিস হতে ফরম সংগ্রহ করে বর্তমান পলিসি গ্রাহকগণও ‘হ্যালো ডাক্তার ২৪/৭’ এর সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত