ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মে ২০২৬, ৩:২১ বিকাল

Link Copied!

সম্প্রতি হাওড় এলাকায় পানিতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে আসন্ন কোরবানির ঈদ-২০২৬ উপলক্ষে গবাদিপশুর সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, হাওড় এলাকায় কিছু ফসল নষ্ট হলেও ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে এবং তিন মাসের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে ক্ষতি কমাতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, হাওড় অঞ্চলে ফসল রক্ষায় বেরিবাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কোরবানির পশুর পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, চলতি বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর বিপরীতে চাহিদা ধরা হয়েছে প্রায় ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি।

চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানান তিনি। ফলে এ বছর কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে।
এছাড়া হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, অনলাইন পশু বিক্রি, চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ সব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার