ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মে ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ

Link Copied!

সাতক্ষীরা, জেলার তালায় গতকাল ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১১ জন শ্রমিক। পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছেন। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এদুর্ঘটনা ঘটেছে।

তালাথানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, খুলনা পাইকগাছা সড়কের গোনালী এলাকায় সংঘটিত দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মান্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫)।

আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিকগোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পায়। তারা ধান নিয়ে ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দঘর্ টনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।

স্থানীয় দোকানী আবুল কালাম আজাদ জানান, খুলনা পাইকগাছা সড়কের দুই ধারে সম্প্রসারণের জন্য খুড়ে রাখার কারণে মুলতঃ এ দুর্ঘটনা ঘটেছে। তালা থানার অফিসার ইনচার্জ-ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ট্রাক পালিয়ে গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এবারের বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

বিষ-রাসায়নিকের মরণফাঁদে বিপন্ন হাওরের বাস্তুসংস্থান

জাটকা সংরক্ষণে কঠোর অভিযান, দরিদ্র জেলেদের বাড়তি সহায়তা দেবে সরকার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় পতন, কমতে পারে দেশের বাজারের দামও

দুপুরের মধ্যে ১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা

তরুণদের সুরক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক কর বাড়ানোর দাবি

প্রবাসীদের কল্যাণে একসঙ্গে কাজের অঙ্গীকার হাইকমিশন ও গণমাধ্যমের

বাজেটে সব সিগারেটের দাম বাড়ছে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ-রুপার দাম

মাঝারি পর্যায়ে ঢাকার বায়ুদূষণ

ইরানে বিমান চলাচল স্বাভাবিক, তেহরানে অবতরণ শুরু হজ ফ্লাইটের