ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

সরবরাহ বাড়লেও কমছে না দাম, সবজির বাজারে অস্বস্তি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ এপ্রিল ২০২৬, ৩:১২ বিকাল

Link Copied!

রাজধানী ঢাকার কাঁচাবাজারে সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম। বরং প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দাম ১০০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। ঈদের আগের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে, পটোল ১০০ টাকা, কাঁচা মরিচ ১০০–১২০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ১০০–১২০ টাকা, উচ্ছে ১০০ টাকা এবং বরবটি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লেবু প্রতি হালি ৫০–৬০ টাকা এবং টমেটো ৭০–৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে করলা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে, লাউ ৮০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। শিম ৫০–৭০ টাকা, ছোট মিষ্টি কুমড়া প্রতিটি ৬০–৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা এবং গাজর ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কিছুটা থাকলেও পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। সেই প্রভাব পড়েছে খুচরা বাজারে। এছাড়া ঈদের পর জ্বালানি সংকট ও পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় বাজারে এই অস্বস্তি তৈরি হয়েছে।

হাতিরপুল এলাকায় বাজার করতে আসা রফিকুল ইসলাম বলেন, “সবজির দাম হঠাৎ করেই বেড়েছে। কিছু কিছু সবজিতে ১৫–২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজার মনিটরিং আরও জোরদার করা প্রয়োজন।”

আরেক ক্রেতা জানান, নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। চাষীরা কম দামে সবজি বিক্রি করলেও ঢাকার বাজারে এসে দাম বেড়ে যায়। চাষীর দাম আর খুচরা বাজারের দামের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিং ও সরবরাহ ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতারা।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স