ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

সড়কে অনিয়ম কমাতে সব গণপরিবহনে বসবে জিপিএস ট্র্যাকার: সড়কমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মার্চ ২০২৬, ৩:০০ বিকাল

Link Copied!

দেশের সড়ক পরিবহনে অনিয়ম নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে যানবাহনের গতিবিধি নজরদারিতে আনা হলে অনিয়ম অনেকাংশে কমে আসবে এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণেও এটি সহায়ক হবে।

তিনি জানান, যাত্রীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অনেকেই নির্ধারিত ভাড়া সম্পর্কে অবগত নন, যার ফলে ভাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এ সমস্যা সমাধানে প্রতিটি বাস ও কাউন্টারে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে নির্ধারিত ভাড়া প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

সড়কমন্ত্রী আরও বলেন, কোনো পরিবহন নির্ধারিত ভাড়ার বেশি নিলে তা অনিয়ম হিসেবে গণ্য হবে। এ বিষয়ে ভিজিল্যান্স টিম, পুলিশ কন্ট্রোল রুমসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় রাখা হয়েছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে বিভিন্ন স্থানে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি এসি বাসের ভাড়া নির্ধারণসহ অন্যান্য বিষয়েও কাজ চলছে এবং একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স