ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রাজবাড়ীতে পেঁয়াজের দাম বেড়েছে, মণপ্রতি ৪ হাজার টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৫, ২:০৫ বিকাল

Link Copied!

রাজবাড়ী জেলার পাইকারি ও খুচরা বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে জেলা সদরের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিমণ ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩ হাজার ৭০০ থেকে ৪ হাজার ১০০ টাকায়। নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ২০০ টাকায়।

কৃষকরা জানান, মৌসুমের শেষ দিকে এসে পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও তাদের ঘরে এখন আর তেমন পেঁয়াজ নেই। একদিকে উৎপাদন কম, অন্যদিকে বাজারে সরবরাহ হ্রাস — সব মিলিয়ে দাম বাড়ছে বলে জানান তারা।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় পাইকারি দরে বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী দেশে পেঁয়াজ উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা। সারাদেশের মোট উৎপাদনের প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ উৎপাদিত হয় এই জেলায়। জেলার কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ চাষ হয়।

কৃষক শরিফুল ইসলাম বলেন, “এখন ঘরে পেঁয়াজ নেই, দাম বাড়ছে। সারাবছর আমরা দাম পাই না। আড়াই হাজার টাকার ওপরে দাম থাকলে চাষিরা টিকে থাকতে পারবে।”

ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, “বৃষ্টি ও সরবরাহ ঘাটতির কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। আজ মণপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। এতে খুচরাতেও দাম বেড়েছে।”

আরেক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “আগে প্রতিদিন কয়েক ট্রাক পেঁয়াজ আসত, এখন অর্ধেকও আসে না। আমদানির পরিমাণ বাড়লে বাজার আবার স্থিতিশীল হবে।”

তবে কৃষকরা আশা করছেন, আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠলে দাম কিছুটা কমে আসবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বন্যার পর দুই বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে কুমিল্লার ১০ গ্রামের মানুষ

পানি সুরক্ষায় দ্রুত বিনিয়োগ ও সংস্কারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা, পথচারী নিহত

বৃষ্টি থামার নাম নেই, আরও ৫ দিন ভেজার পূর্বাভাস

শাহজালালে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইট অনুমোদন স্থগিত

সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৩৬৪ শিক্ষার্থীর

দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধস পরিস্থিতির উন্নতি

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার: মন্ত্রী

হাওরের বন্যা ঠেকাতে ব্রির নতুন ধান, ফলন ৮.৫ টন পর্যন্ত

Titan Battery of realme C100i Steals the Spotlight: A New Chapter in Long-lasting Battery Life

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি