ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

রাজবাড়ীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, চিমনি গুঁড়িয়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ । ৮০ জন

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকায় অবৈধভাবে পরিচালিত বিএসবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। অভিযানে ইটভাটার অবৈধ চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারা অনুযায়ী বিএসবি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন মোবাইল কোর্ট।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, পরিবেশ রক্ষা ও আইনের শাসন নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।